
২০০৫ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে রূপসা মডেল স্কুল-এর যাত্রা শুরু হয়। শুরুতে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু হলেও আজ এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।
প্রতিষ্ঠানটি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে এবং প্রতি বছর পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ রয়েছে।